সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮
সিলেটের আদালতপাড়ায় গণসংযোগ করেছে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
বুধবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সিলেটের আদালতপাড়ায় আইনজীবীদের নিয়ে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
এ সময় আইনজীবীদের কণ্ঠে নৌকা প্রতীকের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। আইনজীবীরা তাকে স্বত:স্ফূর্ত সমর্থন জানিয়ে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
গণসযোগকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, সরকারি কৌসুলি অ্যাডভোকেট খাদিমুল মিল্লাত জালাল, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রুহুল আনাম মিন্টু, সেক্টর কমান্ডার্স ফোরাম সিলেট বিভাগীয় শাখার সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, আইনজীবী নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট রাজ উদ্দিন, অ্যাডভোকেট কিশোর কুমার কর, অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, অ্যাডভোকেট সেলিম আহমদ, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট মাধব কান্তি দেব, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল আজিজ, অ্যাডভোকেট মোস্তফা শাহীন প্রমুখ।
বিকেলে নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে নগরীর বাদামবাগিচা এলাকায় গণসংযোগ করেন বদর উদ্দিন আহমদ কামরান।
Design and developed by ওয়েব হোম বিডি