আবারও এক সঙ্গে সালমান-ক্যাট

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬

আবারও এক সঙ্গে সালমান-ক্যাট

Manual4 Ad Code

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: নানা জল্পনা-কল্পনার অবসান ও সমালোচনা কাঁটিয়ে আবারও এক সঙ্গে সালমান খান এবং ক্যাটরিন কাইফ। কিছুদিন আগেই একটি আন্তর্জাতিক সংস্থার হয়ে বিজ্ঞাপনে দেখা গেছিল দু’জনকে। এরপরে ফের নাকি একসঙ্গে দেখা যাবে ভাইজান এবং তাঁর প্রাক্তন প্রেমিকাকে।

Manual7 Ad Code

কেউ বলছেন, একটি ফিল্মে অভিনয় করবেন তাঁরা। কারও দাবি ফিল্ম নয়, সালমান-ক্যাটরিনার জুটি ফিরবে একটি বিজ্ঞাপনে। তবে যা-ই করুন না কেন, এক থা টাইগার’-এর পরে সালমান ক্যাটরিনার ‘অনস্ক্রিন’ রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন তাঁদের ভক্তরা।

এই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি সালমান কিংবা ক্যাটরিনার কেউই। বলিউডের জল্পনা, সালমান যা খামখেয়ালি, তাতে যতক্ষণ না তিনি চুক্তিতে সই করছেন ততক্ষণ তিনি এই বিষয়ে মুখ খুলবেন না। এই মুহূর্তে সালমান ব্যস্ত তাঁর পরিবর্তী ছবি ‘টিউবলাইট’-এর শ্যুটিংয়ে। আর ক্যাটরিনা মেতে রয়েছেন আসন্ন ছবি ‘বার বার দেখো’-র প্রচারে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code