আবারও সবার শীর্ষে সানি লিওন

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬

আবারও সবার শীর্ষে সানি লিওন

Manual8 Ad Code

downloadবিনোদন ডেস্ক :: ইন্টারনেটসার্চ ইঞ্জিন ইয়াহু ইন্ডিয়ায় এবারও সবচেয়েবেশিখোঁজা হয়েছে বলিউড তারকা সানি লিওনকে। এ নিয়েটানাপাঁচবার ইয়াহু ইন্ডিয়ায় খোঁজ করা ব্যক্তিদের মধ্যে শীর্ষ অবস্থানে থাকলেন তিনি।এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর ইয়াহু ইন্ডিয়া ‘ইয়ার ইন রিভিউ’ তালিকা প্রকাশ করে।

Manual4 Ad Code

এতে দেখা হয়, এক বছরে ভারতীয়রা ইন্টারনেটে কোন কোন বিষয়ের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। আর এ থেকেই ‘মোস্ট সার্চ পারসোনালিটি অব দ্য ইয়ার’ নির্বাচন করা হয়। জিসম-২ তারকা সানি লিওন এই নিয়ে পাঁচবার ‘মোস্ট সার্চ পারসোনালিটি অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন। চলতি বছর নানা ঘটনার কারণে আলোচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকতে পারতেন ওই তালিকার শীর্ষে। কিন্তু না, তেমনটি হয়নি। সবার আগ্রহ যেন সানিকে নিয়েই।

Manual3 Ad Code

আর ভক্তদের এই আগ্রহকে শক্তি করে প্রধানমন্ত্রী মোদি ও ‘বজরঙ্গি ভাইজান’ সালমান খানকে পেছনে ফেলে ‘মোস্ট সার্চ পারসোনালিটি অব দ্য ইয়ার ২০১৬’ হয়েছেন আলোচিত অভিনেত্রী সানি লিওন। ইয়াহুর এই ‘মোস্ট সার্চ পারসোনালিটি অব দ্য ইয়ার’–এর তালিকায় এবার পুরুষদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছেন সালমান খান। এর পরের অবস্থানে ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা।

Manual8 Ad Code

এরপর যথাক্রমে রয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও আমির খান। তালিকায় নারীদের মধ্যে সানি লিওনের পর জনপ্রিয়তারশীর্ষে আছেন করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর আলোচনায় আসা বলিউড অভিনেত্রী বিপাশা বসু। এরপরেই আছেন দীপিকা পাড়ুকোনে ও ক্যাটরিনা কাইফ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code