আবারও সম্পর্কে ফিরছেন রণবীর-ক্যাটরিনা?

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

আবারও সম্পর্কে ফিরছেন রণবীর-ক্যাটরিনা?

Manual2 Ad Code

download-3বিনোদন ডেস্ক :: দু’জনের সম্পর্ক ভেঙে গেছে অনেক দিন হল। দু’জনের সম্পর্কের টানাপড়েন নিয়ে বি-টাউনে কম পানিঘোলা হয়নি এ পর্যন্ত। কিন্তু সম্প্রতি একটা খবরে ফের খুশির হাওয়া বইতে শুরু করেছে রণবীর-ক্যাটরিনার অসংখ্য ভক্তদের মধ্যে। কারণ, বি-টাউনের একটি মিডিয়া রিপোর্ট বলছে, ফের সম্পর্কে ফিরছেন রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফ। দু’জনের সম্পর্কের এই গুমোট ভাবটা ধীরে ধীরে নাকি কাটছে।

Manual1 Ad Code

এই রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে প্রায়ই সুযোগ পেলে দেখা করছেন দু’জনে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ ব্যপারে যতটা সম্ভব এড়িয়ে চলছেন মিডিয়াকে। এ খবর নাকি জানিয়েছেন রণবীর-ক্যাটরিনার ঘনিষ্ঠ এক বন্ধু।

খবরটা কতটা সত্যি তা এখনই বলা মুশকিল। তবে খবরটা সামনে আসার পর থেকে রণবীর-ক্যাটরিনার সম্পর্ক জোড়া লাগার আশায় প্রার্থনা শুরু করেছেন অনেকেই।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code