আবারো জুটি বাঁধছেন শাহরুখ ও রাণী

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

আবারো জুটি বাঁধছেন শাহরুখ ও রাণী

Manual6 Ad Code

সোনালি সময়গুলোতে বলিউডের পর্দাজুড়ে যে জুটিগুলো দর্শকদের আনন্দ দিয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো বলিউড তারকা শাহরুখ খান ও রাণী মুখার্জি। এ জুটিকে সর্বশেষ দেখা গেছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’ ছবিতে। তারপর মাঝে কেটে গেছে অনেকটা সময়। দুই বন্ধুকে আর একসঙ্গে দেখা যায়নি। সেই বিরতি কাটিয়ে ভক্তদের জন্য সুখবর নিয়ে ফিরছেন তারা। জুটি বাঁধতে চলেছেন শাহরুখ- রাণী।

বলিউডে নির্মিত হতে যাচ্ছে ভারতীয় মহাকাশবিদ রাকেশ শর্মার বায়োপিক। ‌‘স্যালুট’ নামের এই বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে ছবিটির নায়িকা কে হবেন তা নিয়ে চলছিলো জল্পনা কল্পনা।

কখনো কারিনা কাপুর বা কখনো ভূমি পেন্ডেকারের নাম শোনা যাচ্ছিল। তবে সম্প্রতি একটি মালায়লাম ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে এসে ‘স্যালুট’র নায়িকা নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক সিদ্ধার্থ কাপুর।

Manual2 Ad Code

তিনি জানালেন, শাহরুখের বিপরীতে পছন্দের তালিকায় আছেন রাণী মুখার্জি। খুব শীঘ্রই রানিকে ছবিটির জন্য প্রস্তাব দেয়া হবেও বলে জানিয়েছেন সিদ্ধার্থ।

Manual2 Ad Code

এর আগে ‘কুচ কুচ হোত্যা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘বীরজারা’, ‘পাহেলি’ ও ‘কাভি আলবিদা না ক্যাহনা’র মতো জনপ্রিয় ছবিতে একসাথে কাজ করেছেন এ তারকা জুটি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code