আবারো বিয়ের পিঁড়িতে সানি লিওন!

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৮

আবারো বিয়ের পিঁড়িতে সানি লিওন!

Manual2 Ad Code

এক মেয়ে, দুই ছেলেকে নিয়ে বেশ ভালোই যাচ্ছে সানি লিওনের। কিন্তু স্বামী, সন্তান নিয়ে আবারো বিয়ের পিঁড়িতে বসতে দেখা গেল সানি লিওনকে। শিরোনাম দেখে হয়তো চমকে উঠতে পারেন। অবশ্য বিষয়টা তেমন না। আসলে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সানি লিওনের বিয়ের ছবি নতুন করে ভাইরাল হয়েছে। যা দেখে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে তিন সন্তানের মা, আবারো বিয়ের পিঁড়িতে বসছেন সানি লিওন।

Manual5 Ad Code

প্রতিবেদনে বলা হয়, বিয়ের সপ্তম বার্ষিকীতে এবার সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবারের বিয়ের পিঁড়িতে বসার সেই ছবি ভাইরাল হয়েছে। যেখানে কখনও পাঞ্জাবি পরিবারের মেয়ে সানি লিওনের সঙ্গে বিয়ে হচ্ছে ড্যানিয়েলের। আবার কখনও সাদা রঙের গাউন পরে ড্যানিয়েলকে বিয়ে করতে দেখা যাচ্ছে বলিউডের ‘বেবি ডল’কে। যে ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।

Manual6 Ad Code

এদিকে মহারাষ্ট্রের লাতুর থেকে নিশাকে দত্তক নেয়ার পর সারোগেসির মাধ্যমে নোয়া এবং এসারের মা হন সানি। কিন্তু যমজ সন্তানের জন্মের পরও তাদের কেন এখনও ভারতে আনেননি সানি লিওন তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। সূত্র: জি নিউজ

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code