সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭
বিনোদন ডেস্ক :: ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সানামরে’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। গত বছর ‘জুনুনিয়াত’ ছবির মাধ্যমেও আলোচনায় ছিলেন তিনি। তবে নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। এবার তিনি হয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশনের নায়িকা।
‘কাবিল’ ছবিতে হৃতিকের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাবে তাকে। ২৫শে জানুয়ারি এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ‘কাবিল’ ছবিতে হৃতিকের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়ে অভিনয় করেছেন ইয়ামি।
ইয়ামি বলেন, অনেকেই হয়তো জানেন না এ ছবিতে হৃতিকের সঙ্গে আমার বেশ কয়েকটি বিছানার দৃশ্য রয়েছে। এগুলো ছবির অন্যতম আকর্ষণ বলেই আমি মনে করি। আপনার কাছে অভিনয়, না আবেদনটা বেশি মুখ্য? এমন প্রশ্নের উত্তরে ইয়ামি বলেন, অভিনয় আগে।
তবে আবেদন ছাড়া বলিউডে টিকে থাকা যায় না। আমি টিকে থাকার জন্য সবকিছু করতেই প্রস্তুত।
Design and developed by ওয়েব হোম বিডি