আমাদের নেতার অভাব নেই, কর্মীর অভাব : সিলেটে কাদের

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

আমাদের নেতার অভাব নেই, কর্মীর অভাব : সিলেটে কাদের

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক : আমাদের এখন নেতার অভাব নেই। কর্মীর চেয়ে এখন নেতাই বেশি। বড় নেতা, আধুলি নেতা, সিকি নেতা, আরও যে কত নেতা আছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

 

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে দায়িত্বের পরিবর্তন হয়, কিন্তু কেউ বাদ পড়ে না। পরিবর্তন মানে বাদ নয়। প্রবীণের সঙ্গে নবীনের মিলন, নবীনের সঙ্গে প্রবীণের মিলন। অভিজ্ঞতার সঙ্গে শক্তির মিলন। এভাবে দলে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। দলকে সময়ের চাহিদার সঙ্গে মিল রেখে ঢেলে সাজাতে হবে। দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে কমিটি করতে হবে।

Manual8 Ad Code

 

মন্ত্রী বলেন, আওয়ামী লীগে এখন নেতার অভাব নেই। কর্মীর চেয়ে এখন নেতাই বেশি। বড় নেতা, আধুলি নেতা, সিকি নেতা, আরও যে কত নেতা! নেতার শেষ নেই। নেতা রয়েছে, কিন্তু কর্মী পাওয়া যাচ্ছে না। নেতাদের পোস্টার লাগানোর জন্য কেউ নেই, মানুষ ভাড়া করতে হয়।

 

তিনি বলেন, বিশ্বের তিনজন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী একজন। বিশ্বের পরিশ্রমী চারজন রাষ্ট্রনায়কের একজন, বিশ্বের প্রভাবশালী ১০ নেতার মধ্যে একজন। শেখ হাসিনা গত ৪৪ বছরে দেশের সবচেয়ে সৎ রাজনীতিবিদ। তিনি বিশ্বের দক্ষ একজন প্রশাসক।

 

আরও পড়ুন » সিলেট জেলা-মহানগর আ’লীগের নেতৃত্বে ত্যাগীরাই

 

এ অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান সভাপতিত্ব করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও নগরীর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সঞ্চালনা করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

Manual2 Ad Code

 

বিশেষ অতিথির বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, ত্রাণ ও প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code