‘আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নই’

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

‘আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নই’

Manual8 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

Manual2 Ad Code

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক আওয়ামী লীগ নেতা সাংগঠনিক পদ ও দল থেকে পদত্যাগ করার পরেও তার নাম কমিটিতে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলার সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী মোল্লা মঙ্গলবার রাতে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

 

Manual6 Ad Code

এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। বিগত ২৮ ফেব্রুয়ারি ২০১৬ সালে ইউনিয়ন সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেই। পরবর্তীতে জানতে পারি ওই কমিটিতে আমার নাম বহাল রয়েছে। সে কারণে গত ২২ অক্টোবর ২০২০ পুনরায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেই।

Manual1 Ad Code

 

মো. ইদ্রিস আলী মোল্লা বলেন, আমি ২০১৬ সালের মার্চ মাস থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করছি। আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নই।

 

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা মো. বেলায়েত হোসেন, মো. সেলিম মৃধা, আবদুল জলিল মুন্সি, মো. ইউনুস মো. মোনাব্বর হোসেন খলিফা, শাহ মো. এনামুল কবির তুহিন প্রমুখ।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code