সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, আমি আর কাঁদতে পারি না। আমি কাঁদলে মানুষ কাঁদে। আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাদের বিজয় দিতে পারি নি।
বৃহস্পতিবার (৩০ আগষ্ট) বিকেলে সিলেটের রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নেতারা আস্তে আস্তে তাদের দুঃখ কষ্ট ভুলার চেষ্টা করছে।
আমার জন্য জাতীয় নেতারা মাঠে নেমেছিলেন। আমার আর মনোনয়নের দরকার নেই। আমি আর মনোনয়ন চাইবো না। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যেতে চাই। জাতীয় নেত্রীবৃন্দের কাছে বলতে চাই বেইমানী মুনাফিকি প্রতিহত করে নৌকার বিজয় করতে কাজ করবো। যখন যে নির্দেশ দিবেন সেই নির্দেশ পালনে চেষ্টা করবো। আর কোনদিন নির্বাচন না করার কথা যোগ করেন কামরান।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ আহমদ চৌধুরী ও এনামুল হক শামীমসহ।
Design and developed by ওয়েব হোম বিডি