আরিফের নির্বাচনী প্রচারণা ফেসবুকে লাইভ দেখাবে বিএনপি

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৮

আরিফের নির্বাচনী প্রচারণা ফেসবুকে লাইভ দেখাবে বিএনপি

Manual1 Ad Code

আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রচারণা সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখাবে বিএনপি। দলটির প্রচার বিভাগের সমন্বয়ে সব ধরনের প্রচারণা ও গণসংযোগ ফেসবুকে লাইভ দেখানো হবে।

সেই সাথে রাজশাহী ও বরিশাল সিটির নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারণায় একই উদ্যোগ গ্রহণ করেছে দলটি।

Manual7 Ad Code

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং-এর সদস্য শায়রুল কবির খান জানান,  ‘তিন মেয়র প্রার্থীর নির্বাচনী বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে ‘বিএনপি কমিউনিকেশন পেজ’ থেকে। তিন জন প্রতিনিধি আলাদা-আলাদাভাবে মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, বক্তব্য ও জনসংযোগ ফেসবুকে লাইভ করবেন।’

Manual4 Ad Code

তিনি বলেন,  নির্বাচনী প্রচারণায় নিয়োজিত প্রত্যেকটি কেন্দ্রীয় টিমের সদস্যদের সংখ্যা এবার কমে গিয়ে বেশি সংখ্যক প্রচার টিম করা হবে। এতে কেন্দ্রীয় নেতারা দায়িত্বশীল থাকবেন।

Manual5 Ad Code

এছাড়া বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তিন সিটি নির্বাচনের জন্য পৃথক-পৃথক নির্বাচন পরিচালনা কমিটি করা হবে। স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে এ কমিটি হবে। এছাড়া, ২০ দলীয় জোটের শরিক নেতাদের সমন্বয়েও পৃথক আরও তিনটি পরিচালনা কমিটি হবে।

উল্লেখ্য, সিলেটসহ ৩ সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ জুলাই ভোট গ্রহণের দিন নির্ধারণ করে গত ৩০ মে নির্বাচনী সময়সূচি অনুমোদন করে নির্বাচন কমিশন (ইসি)।

Manual8 Ad Code

এ তিন সিটিতে গত ১৩ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্র দাখিল শেষ হচ্ছে আগামী ২৮ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ ও ২ জুলাই এবং প্রার্থিতা প্রত্যাহার ৯ জুলাই। আগামী ১০ জুলাই এ সিটি নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচার।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code