‘আ’লীগই সংখ্যালঘুদের সবচেয়ে ভালো বন্ধু’

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৮

‘আ’লীগই সংখ্যালঘুদের সবচেয়ে ভালো বন্ধু’

Manual7 Ad Code

কিছু ভুলত্রুটি থাকা সত্ত্বেও আওয়ামী লীগই সংখ্যালঘুদের সবচেয়ে ভালো বন্ধু বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Manual8 Ad Code

শুক্রবার (১৮ মে) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলেনে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

সাধারণ সম্পাদক বলেন, আমাদের ভুলত্রুটি আছে। বর্তমান সময়েও মাইনরিটিদের ওপর দুই-একটি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। এটা আওয়ামী লীগ নয়, দুর্বৃত্তরা ঘটিয়েছে। দুর্বৃত্তদের ব্যাপারে সরকার জিরো টলারেন্স। আর আমাদের চেয়ে বেটার বন্ধু মাইনরিটিদের এ দেশে আর কেউ নেই। শেখ হাসিনার চেয়ে বড় বন্ধু, আপনজন আর কেউ নেই। তাই ছোটখাটো বিষয়ে মান-অভিমান করে গুটিয়ে থাকলে শত্রুরাই উপকৃত হবে।

খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই সরকার মুক্তি দিচ্ছে না- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ সরকারের আমলে বিচারবিভাগ সম্পূর্ণ স্বাধীন। আদালতে সরকারের হস্তক্ষেপ নেই বলেই উচ্চ আদালতও খালেদা জিয়াকে জামিন দিয়েছে। বিএনপি নেতাদের জানতে হবে মামলা কয়টা, জামিন নিয়েছে কয়টা।

Manual3 Ad Code

তিনি বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির ভোট কমে গেছে। আগামী জাতীয় নির্বাচনে জয়ের আশা তারা হারিয়ে ফেলেছে। তাই জাতীয় নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করছে কিনা, সেটা ভেবে দেখতে হবে। তাদের জনগণের ওপর ভরসা কম। কথায় কথায় তারা বিদেশিদের কাছে নালিশ করে।

Manual3 Ad Code

অনুষ্ঠানে, ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে তার সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে দু’দেশের সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে সুদৃঢ়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code