আ’লীগকে নিয়ে ভাবতে শুরু করছে বিএনপি : কাদের

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১

আ’লীগকে নিয়ে ভাবতে শুরু করছে বিএনপি : কাদের

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ‘রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি নেতাদের বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছে।

 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, জনগণের কাছে কখনও বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনও ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত পাওয়া বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে।

 

ওবায়দুল কাদের আরো বলেন, নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে এসব কাল্পনিক ও অন্তঃসারশূন্য বাক্যচর্চা বিএনপির পুরনো অভ্যাস।

 

ওবায়দুল কাদের মনে করেন, বিএনপি যেই অপরাজনীতি ও নেতিবাচক রাজনীতি অব্যাহত রেখেছে, তাতে তারা ক্রমশ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছে।

Manual7 Ad Code

 

তিনি বলেন, এসব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

‘জনগণের প্রশ্ন- বিএনপি কী এখন বিএনপি আছে? সাম্প্রদায়িক উগ্রবাদ আর স্বাধীনতার পরাজিত শত্রুদের সঙ্গে সখ্য করতে গিয়ে বিএনপি এখন নিজ চরিত্র হারিয়েছে। ’

Manual5 Ad Code

 

তিনি আরো বলেন, অন্ধ সমালোচনা আর বিষোদগার রাজনীতি ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত করছে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code