আ’লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না : কাদের

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮

আ’লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না : কাদের

Manual5 Ad Code

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রথম দিনের ‘রোড মার্চ’ শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

সেতুমন্ত্রী কাদের বলেন, শনিবার বিকেলে ঢাকার মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য ঘোষণা করা হয়েছে শুনলাম। নেতায় নেতায় ঐক্য, ৩০ দলের ৩০ নেতা নিয়ে ঐক্য, জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এ ঐক্য কোনো কাজে আসবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, গণমানুষের দল। আওয়ামী লীগকে ছাড়া কোনো জাতীয় ঐক্য হতে পারে না।

Manual5 Ad Code

তিনি বলেন, সকালে ঢাকা থেকে রওনা দিয়ে তিনটি পথসভা করেছি। পথসভাগুলোতে এতো জনসমাগম তা মহাসমাবেশে পরিণত হয়েছিল। আমি আমার জীবনে এতো লোক দেখিনি। সমাবেশস্থলের বাইরেও প্রচুর লোক দাঁড়িয়ে ছিল। এসব আওয়ামী লীগের জনপ্রিয়তার কারণে, শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে। আইআরআই তাদের রিপোর্টে বলেছে শেখ হাসিনা কত জনপ্রিয়, আমেরিকার পলিটিকো বলেছে শেখ হাসিনা জনপ্রিয়।

Manual4 Ad Code

কাদের বলেন, আওয়ামী লীগ সুশৃঙ্খল দল, জনপ্রিয় দল, গণমানুষের দল, মুক্তিযুদ্ধের দল। সামনের বিজয়ের মাসে আওয়ামী লীগের কাছে তারা পরাজিত হবে। শেখ হাসিনার নেতৃত্বে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছবে।

এর আগে রাত ৮টা ২০ মিনিটের দিকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের গাড়ি বহর চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে। ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানাতে সেখানে ভিড় জমান নেতাকর্মীরা। ওবায়দুল কাদের সার্কিট হাউসের ভেতরে ঢোকার পর ছাত্রলীগের নেতাকর্মীরা ওবায়দুল কাদেরের কাছে যেতে ধাক্কাধাক্কিও করে। এ সময় ওবায়দুল কাদের নেতাকর্মীদের স্লোগান দিতে বারণ করে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

Manual6 Ad Code

ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রমুখ।

সকাল পৌনে ৯টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে সড়ক পথে আওয়ামী লীগের যাত্রা শুরু হয়। সফরের অংশ হিসেবে কুমিল্লার ইলিয়টগঞ্জ, কুমিল্লা টাউন হল মাঠ, চৌদ্দগ্রাম, ফেনী ও সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code