আ’লীগের দ্বিতীয় জন্মদাতা হলেন জিয়াউর রহমান : সিলেটে বুলু

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯

আ’লীগের দ্বিতীয় জন্মদাতা হলেন জিয়াউর রহমান : সিলেটে বুলু

Manual8 Ad Code

আওয়ামী লীগের দ্বিতীয় জন্মদাতা হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু।

Manual7 Ad Code

 

এসময় তিনি বলেন, শেখ হাসিনাকে জিয়া ভারত থেকে দেশে ফেরত আসার সুযোগ করে দিয়েছিলেন। ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি হচ্ছে। আর ২০২০ সালে বেগম খালেদা জিয়া চতুর্থ বারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

 

শনিবার (১২ অক্টোবর) সিলেট মহানগরীর রেজিস্ট্রারি মাঠে বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা ও ভারতের সাথে দেশ বিরুধী চুক্তি বাতিলের দাবীতে এ সমাবেশে অনুষ্টিত হয়।

Manual2 Ad Code

 

বরকত উল্লাহ বুলু বলেন, ভারতের সাথে যদি বন্ধুত্ব সম্পর্ক হয়ে থাকে তাহলে তিন জন র‍্যাবকে কিভাবে ধরে নিয়ে নির্যাতন করলো। বেগম জিয়ার বিরুদ্ধে যে বিচারক রায় দিয়েছেন ওনার বাড়ি রংপুরে। তাকেও দীর্ঘদিন কারাভোগ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি করেন।

 

Manual8 Ad Code

রেজিস্ট্রারি মাঠের সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন।

Manual6 Ad Code

 

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামিম সিদ্দিকির পরিচালনায় সমাবেশে বরকত উল্লাহ বুলু আর বলেন, দেশের উত্তরবঙ্গ ছারখার হয়ে যাচ্ছে। পানি নেই। অথচ তিস্তার পানি পাওয়ার পরিবর্তে ফেনী নদীর পানি দিয়ে আসলেন প্রধানমন্ত্রী। সরকার বলছে, এটা নাকি মানবিক কারন।

 

সভায় আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আব্দুল কাইয়ুম জালালী পংখী, মহানগরের সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মুকুল মুরশেদ, মাহবুব চৌধুরী, মল্লিক আহমদ চৌধুরী, রুকসানা বেগম শাহনাজ, ইকবাল বাহার চৌধুরী, লোকমান আহমদ, নিগার সুলতানা ডেইজি, ডা. শাকিল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code