সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৭
যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। সারা দেশে যখন উন্নয়নের জোয়াড় বইছে, তখন দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের একাংশ কেন উন্নয়ন থেকে বঞ্চিত তা সকলের অজানা। অবহেলিত এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা চিন্তা না করে কথিপয় নেতাকর্মী দিন দিন আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন। আওয়ামী লীগের নাম ব্যবহার করে উন্নয়নের টাকা লুঠপাঠের দিন শেষ। তাই জনগণ এখন বুজে গেছেন দুর্নীতিবাজ, জনবিচ্ছিন্ন কোনো নেতা নয় বরং সঠিক উন্নয়নের জন্য প্রকৃত জনবান্ধব জনপ্রতিনিধি প্রয়োজন।
বালাগঞ্জ থানার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডবাসী আয়োজিত রোববার (২৬ নভেম্বর) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এলাকার বিশিষ্ট মুরুব্বি আনছার আলীর সভাপতিত্বে এবং ফেঞ্চগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এ.বি.এম. কিবরিয়া ময়নুল, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কয়ছর আহমদ, আওয়ামী লীগ নেতা বাবুল আহমদ, সমছু মিয়া, গোলাম রব চৌধুরী সাপু, শ্রমিক লীগ নেতা দুলাল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীন আলী, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা বদরুল আলম তুহিন, যুবলীগ নেতা সাদেক আহমদ, সাবেক ছাত্রনেতা এনু মিয়া প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি