আ’লীগ জনমতে বিশ্বাসী দল নয় : খন্দকার মুক্তদির

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

আ’লীগ জনমতে বিশ্বাসী দল নয় : খন্দকার মুক্তদির

Manual4 Ad Code

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা,  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে  বিএনপি মনোনীতা সংসদ সদস্য পদপ্রার্থী  খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ জনমতে বিশ্বাসী কোন দল নয়, তারা গায়ের জোরে দেশ পরিচালনার রাজনীতিতে বিশ্বাস করে। তাদের প্রতিহিংসার রাজনীতিতে মানবাধিকার ভুলুন্ঠিত, গণতন্ত্র নির্বাসিত। তাদের প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতেই জননেতা ইলিয়াস আলীসহ হাজার হাজার নেতাকর্মীকে গুম করে রেখেছে।

Manual6 Ad Code

আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে তারা বিরোধী মতের উপর হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষের বিজয় নিশ্চিতের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সমুচিত জবাব দিতে গণতন্ত্রকামী জনতা আজ ঐক্যবদ্ধ হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে নগরের রিকাবীবাজার, মধুশহীদ, মেডিকেল রোড ও বাগবাড়ী এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন।

Manual5 Ad Code

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-  সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, পেশাজীবি নেতা বদরুদ্দোজা বদর, মহানগর সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ সুহেল ও সাবেক ছাত্রদল নেতা মির্জা সম্রাট প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code