আ’লীগ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে : এড. রনজিৎ

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭

আ’লীগ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে : এড. রনজিৎ

Manual8 Ad Code

সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ সরকার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। কেননা আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে।

Manual6 Ad Code

তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশের উন্নয়ন হবেনা। উন্নয়নবান্ধব আওয়ামী লীগ সরকার আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, হচ্ছে, আগামীতেও হবে। তাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে হবে। দলকে আবারও ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই।

Manual8 Ad Code

শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার গোলপপুর বাজারে পথ সভায় তিনি একথা বলেন।

Manual2 Ad Code

২নং ওয়ার্ডের ইউপি সদস্য মকবুুল হোসেনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শহিদউল্লার পরিচালনায় পথ সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, সিদ্দিকুর রহমান, দুলু মিয়া, সিরাজ মিয়া, হেলু মিয়া, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সুব্রত সামন্ত সরকার, যুবলীগ নেতা এমরান হোসেন, ছাত্রলীগে নেতা আহসান হাবীব, ইউসূফ আলী, উপ-সাহিত্য সম্পাদক রুকন মিয়া, জামালগঞ্জ উপজেলা মৎসজীবিলীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর, সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন, আকিকুর রহমান চৌধুরী, মধ্যনগর থানা যুবলীগ নেতা হুমায়ুন কবির, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহাবুব আলম তালুকদার, জয়াশীষ দাস লিটন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code