আলোচিত শাজনীন হত্যা : রাতেই শহীদুলের ফাঁসি

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৭

আলোচিত শাজনীন হত্যা : রাতেই শহীদুলের ফাঁসি

Manual2 Ad Code

আলোচিত শাজনীন হত্যা মামলার আসামি শহীদুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নিয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতেই শহীদুলের ফাঁসি কার্যকর হওয়ার সম্ভাবনা আছে।

Manual3 Ad Code

১৯৯৮ সালের ২৩ এপ্রিল নিজ বাড়িতে নিহত হন শাজনীন তাসনিম রহমান। তিনি ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের মেয়ে। শাজনীন তখন স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

Manual3 Ad Code

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন শহীদুল। কিন্তু তা খারিজ হওয়ায় কারাবিধি অনুযায়ী আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে।

Manual6 Ad Code

শহীদুল বর্তমানে গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি আছেন। ওই কারাগারের জেলার বিকাশ রায়হান জানিয়েছেন, শহীদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা।

শহীদুল ছিলেন শাজনীনদের বাড়ির পরিচারক। শাজনীন হত্যাকাণ্ডের পর পুলিশের পক্ষ থেকে মামলা করা হলে ২০০৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কাজী রহমতউল্লাহ রায় দেন। রায়ে শাজনীনকে ধর্ষণ ও খুন এবং সহযোগিতার দায়ে শাজনীনদের বাড়ির সংস্কারকাজের দায়িত্বে নিয়োজিত ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসান, হাসানের সহকারী বাদল, শাজনীনদের বাড়ির পরিচারক শহীদুল, কাঠমিস্ত্রি শনিরাম মণ্ডল এবং গৃহপরিচারিকা এস্তেমা খাতুন (মিনু) ও তাঁর পারভীনকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারক।

Manual2 Ad Code

আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) ওই বছরই মামলাটি হাইকোর্টে আসে। দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা আপিলও করেন। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২০০৬ সালের ১০ জুলাই আসামি হাসান, শহীদুল, বাদল, মিনু ও পারভীনের ফাঁসির আদেশ বহাল রাখেন। অপর আসামি শনিরাম মণ্ডল খালাস পান।

পরবর্তীতে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করেন মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকা চার আসামি মইনুদ্দিন হাসান, বাদল, মিনু ও পারভীন। ২০০৯ সালের ২৬ এপ্রিল সর্বোচ্চ আদালত ওই চার আসামিকে আপিলের অনুমতি দেন। অপর আসামি শহীদুল পরে জেল আপিল করেন। এর সাত বছর পর ২০১৬ সালের ২ আগস্ট আপিল বিভাগ রায় দেন। রায়ে চার আসামির মধ্যে শহীদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয় এবং অপর চারজন খালাস পান। সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ৫ মার্চ শহীদুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের রায় পর্যালোচনার (রিভিউ) আবেদন খারিজ করেন। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

চূড়ান্ত বিচারেও মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় শহীদুল নিয়ম অনুযায়ী নিজের কৃতকর্মের জন্য অনুশোচনার কথা জানিয়ে প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। প্রাণভিক্ষার আবেদনটি খারিজ হওয়ায় বিষয়টি নিষ্পত্তি হয় এবং আসামি শহিদুলের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে। এরপরই কারাবিধি অনুযায়ী আদালতের দেওয়া শহীদুলের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code