আল জাজিরা বন্ধে রিট: ৬ অ্যামিকাস কিউরি নিয়োগ

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

আল জাজিরা বন্ধে রিট: ৬ অ্যামিকাস কিউরি নিয়োগ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি ডিজিটাল প্লাটফর্ম থেকে প্রত্যাহার করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি গ্রহণযোগ্য কি না সে প্রশ্ন তুলেছেন আদালত।

 

Manual5 Ad Code

বুধবার (১০ ফেব্রুয়ারি) রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই প্রশ্ন তোলেন। এ বিষয়ে আইনজীবীদের মতামত জানতে আদালত ছয় জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন।

 

Manual4 Ad Code

তারা হলেন- জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, আব্দুল মতিন খসরু, কামাল উল আলম, প্রবীর নিয়োগী ও শাহদীন মালিক। আগামী ১৫ ফেব্রুয়ারি আদালত এ বিষয়ে তাদের মতামত জানবেন।

 

Manual7 Ad Code

যেহেতু রিট আবেদনকারী এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো নোটিশ দেননি, তাই রিট আবেদনটি গ্রহণযোগ্য হবে কি না সে প্রশ্ন তোলেন আদালত।

Manual3 Ad Code

 

মো. এনামুল কবির ইমন নামে এক আইনজীবী রিট আবেদন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code