আসছে অটো রিকশার জন্য অ্যাপ ‘গতি’

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭

আসছে অটো রিকশার জন্য অ্যাপ ‘গতি’

Manual8 Ad Code

আগামী বছরের ১ জানুয়ারি থেকে অ্যাপটি ব্যবহার করে অটোরিকশায় চলাচল করতে পারবে আগ্রহীরা।  এই অ্যাপসের আওতায় থাকলে রাস্তায় বের হয়ে সিএনজি খুঁজতে হবে না। অ্যাপসে রিকোয়েস্ট দিলেই সিএনজি অটোরিকশাসহ চালক হাজির হবেন। গ্রাহকরা সিএনজিতে উঠে দেখতে পারবেন নির্ধারিত স্থানে যেতে সময় কতক্ষণ লাগবে। তার জন্য ভাড়া কত হতে পারে?

Manual4 Ad Code

শুধু তাই নয়, ‘গতি লেটস গো’ ছাড়াও উবার, পাঠাওয়ে এই দূরত্বে ভাড়া কত- তাও এই অ্যাপে দেখা যাবে। স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলেই এ সুযোগ-সুবিধা উপভোগ করা যাবে।

‘গতি’ অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএইচএম মোস্তফা বলেন, জানুয়ারিতে যাত্রা শুরু করলেও এরই মধ্যে ৪ হাজার অটোরিকশা চালককে এই অ্যাপের আওতায় আনা হয়েছে। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও চালককে এই অ্যাপের আওতায় আনা হচ্ছে।

Manual4 Ad Code

‘অ্যাপের আওতায় আসা চালকদের সবাইকে একটি স্মার্টফোন দেওয়া হচ্ছে। তারা যদি ১০০টি ট্রিপ দেন তবে ফোনটি তাদের দিয়ে দেওয়া হবে।’ চালকরা যদি যাত্রীদের কোনো হয়রানি করে যাত্রী সেটা রিপোর্ট করলেই ওই চালকে অ্যাপের আওতা থেকে বাদ দেওয়া হবে।

Manual6 Ad Code

এই অ্যাপসে মালিক, চালক ও যাত্রীদের নিবন্ধিত হতে হবে। ফলে সিএনজি অটোরিকশায় কিছু ফেলে গেলেও তা ফেরত পাওয়া যাবে। এতে অটোরিকশা চালকদের আয় বাড়বে এবং যাত্রীরাও উন্নত সেবা পাবেন

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code