আয়ে রেকর্ড করল দীপিকার ‘ট্রিপল এক্স’

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

আয়ে রেকর্ড করল দীপিকার ‘ট্রিপল এক্স’

Manual7 Ad Code
বিনোদন ডেস্ক :: বলিউডের পাশাপাশি হলিউডেও অভিষেকে বাজিমাত করলেন দীপিকা। হলিউডের তার প্রথম ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে গড়লেন রেকর্ড। ইতোমধ্যে ২ হাজার কোটির ক্লাবে ঢুকে পড়েছেন তিনি। ভিন ডিজেলের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে হলিউডে যাত্রা শুরু করেন দীপিকা।
জানুয়ারিতে মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত বিশ্বে ৩১০ মিলিয়ন ডলার বা ২ হাজার ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। শুধু তাই নয়, এই বিপুল পরিমাণ ব্যবসা করে ২০১৭-র ‘হাইয়েস্ট গ্রসিং ফিল্ম’-এর রেকর্ডও করে ফেলেছে এই ছবি।
চীনেই সবচেয়ে বেশি ব্যবসা করেছে ট্রিপল এক্স। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যে শুধু চীন থেকেই ১৩৭ মিলিয়ন ডলার বা ১৩ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে এই ছবি। ভারতে এই ছবি এখন পর্যন্ত ব্যবসা করেছে ৫৪ কোটি।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code