সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ছয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় ১১৩ জন নিহত ও ১০ হাজার জন পঙ্গু হয়েছেন। এই নির্বাচনের সব অনিয়ম ও সহিসংতার দায় নির্বাচন কমিশন ও সরকারের।
শনিবার (০৪ জুন) বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সেলিমা রহমান সাংবাদিকদের এ কথা বলেন। শেষ ধাপের ইউপি নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ জানাতে সেলিমা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান।
কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সেলিমা রহমান বলেন, নির্বাচন কমিশন স্বাধীন নয়। তারা সরকারের হয়ে কাজ করছে। কমিশন স্বাধীন হলে সহিংসতা রোধ করা যেত।
বিএনপি প্রতিবারই প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগের সুরাহা হয়নি। প্রধান নির্বাচন কমিশনার বারবার বলেছেন, তারা ব্যবস্থা নিচ্ছেন, পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে সহিংসতা, অনিয়ম অব্যাহত আছে।
তিনি আরো বলেন, ইউপি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হলো বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
ক্ষমতাসীনদের অধীনে ভবিষ্যতে বিএনপি নির্বাচনে অংশ নেবে কি
তা দলীয় সিদ্ধান্তের বিষয় বলে জানান তিনি। তবে তার ব্যক্তিগত উপলব্ধি হলো, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি