সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, এই (ইউপি) নির্বাচন সুষ্ঠু হয়নি। জনগণ ও আমরা আশা করিনি এ ধরনের সহিংসতা হবে। ১১২ জন মারা গেছে। কেন এতগুলো (মানুষ) মারা গেল। তাই নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ রয়ে গেল।
রোববার বেলা ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে জাতীয় পার্টির অবস্থান জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রওশন।
তিনি বলেন, এ মারামারি আশা করি নাই। তাই এই নির্বাচন ও আয়োজনকারী প্রতিষ্ঠান দুটিই প্রশ্নবিদ্ধ হয়ে গেল।
সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, হুইপ নুরুল ইসলাম ওমর, নূর-ই-হাসনা লিলি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি