ইডেন ছাত্রীর ছুরিকাঘাতে যুবক আহত

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮

ইডেন ছাত্রীর ছুরিকাঘাতে যুবক আহত

Manual8 Ad Code

প্রেম সংক্রান্ত কলহের জেরে লাভলি আক্তার নামের ইডেন কলেজের এক ছাত্রীর ছুরিকাঘাতে আলামিন হোসেন নামের এক যুবক আহত হয়েছেন। আহত যুবক আলামিন হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় লাভলি আকতারকে গ্রেপ্তার করে শাহবাগ থানা হেফাজতে রেখেছে পুলিশ।

Manual1 Ad Code

বুধবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন উদয়ন স্কুলের সামনে এই ঘটনা ঘটে। শাহবাগ থানার ওসি আবুল হোসেন উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, প্রেমের সম্পর্কে কলহের জের ধরে লাভলি আকতার আলামিন হোসেনকে ছুরিকাঘাত করেন। লাভলি ইডেন কলেজে অর্নাসের ছাত্রী।  তার গ্রামের বাড়ি ঝিনাইদহ।  তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

Manual1 Ad Code

শাহবাগ থানার আরেকটি সূত্র জানায়, কলহের কারণে মেয়েটি পূর্ব পরিকল্পিতভাবেই ব্যাগে থাকা ছুরি দিয়ে কুপিয়ে আলামিনকে আহত করে। অালামিন চকবাজার এলাকায় প্লাস্টিকের ব্যবসায়ী বলে জানা গেছে। আলামিনকে কুপিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি, বরং চুপচাপ দাঁড়িয়ে পুলিশের জন্য অপেক্ষা করছিল।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code