সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)’র দুটি কেন্দ্রে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সোমবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে এই দুটি ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়।
ইভিএমের দুটি কেন্দ্রে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১৩০৮ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫৬৬ ভোট।
সিলেটে ইভিএমে ভোট হওয়া কেন্দ্র দুটি হচ্ছে- আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ৫নং এবং ৩নং ভবন।
এদিকে, বিকেল ৪টায় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী সংবাদ সম্মেলন করে বলেছেন, সিলেটে নজিরবিহীন জাল ভোট হয়েছে। কেন্দ্র দখল ও সন্ত্রাসের এই নির্বাচনকে আমি প্রত্যাখ্যান করলাম। বিএনপির উচিত এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেয়া।
এদিকে, সিসিকের ১৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রমে বেশিরভাগ কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘাত ও অনিয়মের খবর পাওয়া গেছে। নগরের ১৯নম্বর ওয়ার্ডের পূর্ব মিজাবাজারস্থ বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর কেন্দ্র দখল ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছুড়লে দুইজন গুলিবিদ্ধ হন।
এছাড়া নগরের কুমারপাড়ায় দুই পক্ষের সংঘর্ষ চলাচালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান আহত হন। ২৬ নম্বর ওয়ার্ডে দক্ষিণ সুরমার রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথের দরজা বন্ধ করে জাল ভোট দেয়ার ঘটনা ঘটেছে। পরে ওই বুথ থেকে তিন যুবককে আটক করে পুলিশে দেয়া হয়।
Design and developed by ওয়েব হোম বিডি