ইলিয়াসপত্নী লুনাকে লন্ডন যেতে বাঁধা, বিএনপির নিন্দা

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৭

ইলিয়াসপত্নী লুনাকে লন্ডন যেতে বাঁধা, বিএনপির নিন্দা

Manual8 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে লন্ডন যেতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

Manual6 Ad Code

রোববার সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এতে লুনার লন্ডনযাত্রা বাতিল হয়ে যায়। ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদী লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। সেখানে আনুষ্ঠানিক সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল মা লুনার। গতকাল রোববার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার শিডিউল ছিল। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে যেতে দেয়নি।

ইলিয়াস আলী ও লুনা দম্পতির তিন সন্তানের মধ্যে বড় ছেলে আবরার ইলিয়াস যুক্তরাজ্যের বিস্টলে ইউনির্ভাসিটি অব ওয়েস্ট ইংল্যান্ডে এলএলবিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। ছোট ছেলে লাবিব সারার যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনির্ভাসিটিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল অষ্টম শ্রেনীর ছাত্রী।

Manual8 Ad Code

এদিকে, তাহসিনা রুশদি লুনাকে লন্ডনে যেতে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের প্রিয় নেতা ইলিয়াস আলী। স্বামীর পথে চেয়ে রয়েছেন স্ত্রী তাহসিনা রুশদি লুনা। ইলিয়াস আলীর উপেক্ষার প্রহর গুণছে তার পরিবার। তাহসিনা রুশদী লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। সেখানে আনুষ্ঠানিক সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল মা লুনার। গতকাল রোববার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার শিডিউল ছিল। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ লুনাকে যেতে দেয়নি। তাকে বিমান বন্দর থেকে ফেরৎ পাঠানো অমানবিক। দেশে গণতন্ত্র নেই এবং আইনের শাসন ভয়াবহভাবে ভুলুন্ঠিত। আজকের ঘটনা তারই একটি নিকৃষ্ট নজির। বিবৃতিতে লুনাকে বাধাহীনভাবে বিদেশে যেতে দেয়ার জোর দাবি জানানো হয়।

নিন্দাকারীরা হলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি আবুল কালাম কছির, মনির হোসেন, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, নানু মিয়া, আবদুল লতিফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন।
অন্যদিকে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনাকে লন্ডনে যেতে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুক্তরাজ্য ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের সদস্য সচিব আলহাজ্ব তৈমুছ আলী।

Manual3 Ad Code

এক বিবৃতিতে তিনি বলেন, তাহসিনা রুশদী লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। সেখানে আনুষ্ঠানিক সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল মা লুনার।

রোববার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার শিডিউল ছিল। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ লুনাকে যেতে দেয়নি। তাকে বিমান বন্দর থেকে ফেরৎ পাঠানো অমানবিক। দেশে গণতন্ত্র নেই এবং আইনের শাসন ভয়াবহভাবে ভুলুন্ঠিত। আজকের ঘটনা তারই একটি নিকৃষ্ট নজির। বিবৃতিতে লুনাকে বাধাহীনভাবে বিদেশে যেতে দেয়ার জোর দাবি জানান তিনি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code