ইলিয়াস আলীকে ফিরে পেতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮

ইলিয়াস আলীকে ফিরে পেতে সিলেটে মানববন্ধন

Manual4 Ad Code

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে নগরীতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। বিএনপির প্রভাবশালী এই নেতা নিখোঁজের ছয় বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

Manual6 Ad Code

সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম বলেন, ইলিয়াস আলীর মত দেশপ্রেমিক নেতাকে নিয়ে বৃহত্তর সিলেটের মানুষ সমৃদ্ধির স্বপ্ন জাল বুনছিল। সময়ের সাহসী এই নেতাকে গুম করে সরকার সিলেটবাসীর হৃদয়ে কুঠারাঘাত করেছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামীলীগ সরকারের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এবং দেশের স্বার্থ বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। বক্তারা আরও বলেন, সিলেটের আপামর জনসাধারণের হৃদয়ে ইলিয়াস আলীর নাম লেখা রয়েছে। তারা অবিলম্বে জননেতা ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবী জানান। অন্যথায় সরকার ও আওয়ামীলীগকে এর জন্য চরম খেসারত দিতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির সহ-সভাপিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, লুৎফুল হক খোকন, জেলা বিএনপির সহ সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর চৌধুরী ফয়সল, সাবেক ছাত্রনেতা নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট ফখরুল হক, জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, মহানগর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ।

Manual8 Ad Code

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জেলা বিএনপির সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক মাসুক আহমদ, জেলা শ্রমিক দলেল ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সুরমান আলী, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন, মহানগর বিএনপির সদস্য কামাল হাসান জুয়েল, সোহাদ রব চৌধুরী, জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সহ সভাপতি চৌধরী মোহাম্মদ সুহেল প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code