ইসলাম গ্রহণ করেছেন নায়িকা অপু?

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৬

ইসলাম গ্রহণ করেছেন নায়িকা অপু?

Manual5 Ad Code

download-2বিনোদন ডেস্ক :: দীর্ঘ দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিললো নায়িকা অপু বিশ্বাসের। বিদেশে আছেন তিনি। তবে ভালো নেই। প্রচণ্ড মানসিক কষ্টে আছেন। শারীরিকভাবেও ভেঙে পড়েছেন এই নায়িকা। সহসা দেশে ফিরছেন না। শনিবার তার এক ঘনিষ্ঠ সূত্র এই তথ্য জানিয়েছে।

Manual6 Ad Code

তিনি বলেন, অপু ভালো নেই। তার এই ভালো না থাকার জন্য শাকিব খান দায়ী। অপুকে বিয়ে করেছেন শাকিব এমনও দাবি তার।

Manual5 Ad Code

বিয়ের সাল উল্লেখ করতে পারলেও কোন কাজী অফিসে বিয়ে হয় সূত্রটি তা জানাতে পারেননি। একজন প্রযোজক যিনি কিনা শাকিব-অপুর খুব কাছের মানুষ হিসেবে পরিচিত তিনি এই বিয়েতে সহযোগিতা করেন, বাসায় কাজী নিয়ে আসেন। গুলশানে শাকিবের বাসাতেই বিয়ে পড়ানো হয় বলে সূত্রটি দাবি করে বলেন, ওই প্রযোজক ছিলেন বিয়েতে উকিল বাবা। আর শাকিবের এক চাচাতো ভাই ছিলেন সাক্ষী। অপুর পক্ষে কোনো সাক্ষী ছিল না বলেও সূত্রের দাবি।
তবে সাকিব-অপুর বিয়েতে দুই পরিবারের অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।

সূত্র জানায়, মুসলিম রীতি অনুযায়ী সম্পন্ন হওয়া বিয়েতে হিন্দু ধর্মাবলম্বী অবন্তী বিশ্বাস অপুর নাম কাবিননামায় ‘অপু ইসলাম খান’ নামে লিপিবদ্ধ করা হয়। তার আগে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেন এ নায়িকা। অপুর ঘনিষ্ঠ সূত্র বলে দাবিদার ব্যক্তি বলেন, বিয়ের পর বেশ সুখেই দিন কাটছিল তাদের। গুলশানে শাকিবের বাসাতেই বেশির ভাগ সময় কাটতো দু’জনের।

শাকিবের অনুরোধে অপু অন্য কোনো নায়কের বিপরীতে তেমন একটা অভিনয়ও করতে পারেননি। সূত্র জানায়, এক সময় তাদের সম্পর্ক তিক্ততার দিকে মোড় নিতে শুরু করে। এরপরই বিদেশে পাড়ি দেন অপু।

Manual7 Ad Code

তবে, অপু এ বিষয়ে এখনো কিছু জানান নি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code