ইসলাম ধর্ম শান্তির ও সৌহার্দ্যের বাণী নিয়ে এসেছে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬

ইসলাম ধর্ম শান্তির ও সৌহার্দ্যের বাণী নিয়ে এসেছে : প্রধানমন্ত্রী

Manual2 Ad Code
images (2)

ফাইল ফটো

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে শিক্ষা দিতে ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ওলামা সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ইসলাম ধর্ম শান্তির ও সৌহার্দ্যের বাণী নিয়ে এসেছে। কিন্তু কিছু মানুষ এই পবিত্র ধর্মকে বিশ্বের কাছে ছোট করেছে। আন্তর্জাতিক সম্মেলনে ইসলামকে জঙ্গিবাদী বললে আমি সব সময় প্রতিবাদ করতাম। কিছু মানুষের জন্য আমার পবিত্র ধর্মকে দোষ দেওয়া যাবে না। কিন্তু মুষ্ঠিমেয় লোকের জন্য এখন সে মুখ আর নেই।

Manual8 Ad Code

তিনি বলেন, পবিত্র কোরআন শরিফে সন্ত্রাস ও অশান্তির বিরুদ্ধে কথা বলা হয়েছে। সেখানে জঙ্গিরা কিভাবে ভাবল মানুষ খুন করে বেহেশতে যাবে? যারা মানুষ খুন করে ধর্মে বিশ্বাসী নয়, মানবতায় বিশ্বাসী নয়। তাদের স্থান জাহান্নাবে হবে।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, ওলামাদের প্রতি আমি আহ্বান জানাব আপনারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে শিক্ষা দিন। সবাই যাতে ইসলাম সম্পর্কে সঠিক শিক্ষা পায় এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এটা ভালো খবর যে, সারা দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি হয়েছে। ইসলাম ধর্মকে খাটো করা যাবে না।

Manual8 Ad Code

ওলামাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ কি ও আমাদের কি করণীর এ সম্পর্কে আমাদের করণীয় নিয়ে যে ফতোয়া দিয়েছেন সে জন্য আপনাদের ধন্যবাদ। এর মাধ্যমে আপনারা কোরআন ও হাদিসের বক্তব্য জাতির সামনে তুলে ধরেছেন। এটা মহান কাজ। কেননা, এতে ধর্মের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা অটুট থাকবে। এভাবে ইসলানের মান ও সম্মান ফিরে আসবে বলে আমি আশা করি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code