ঈদের ছুটিতে বিচারক-কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০

ঈদের ছুটিতে বিচারক-কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহায় সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আদালতের বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

 

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে আসন্ন ঈদুল আজহার সরকারি বা ঐচ্ছিক ছুটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং অধস্তন আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code