সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।

Manual8 Ad Code

 

বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের নেতৃত্বে নবনিযুক্ত এডিশনাল পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটরগণ সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের যোগদানপত্র প্রদান করেন।

 

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাহ আশরাফুল ইসলাম আশরাফ এবং জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. মসরুর চৌধুরী শওকত, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জোহরা জেসমিন, মো. আব্দুল মুকিত, মির্জা মোহাম্মদ ইয়াকুত হোসেন, এফ এইচ এম সাজেদুল ইসলাম সজিব, নজরুল ইসলাম, মনজুর ইলাহী সামি, আবু ফাহাদ, মিজানুর রহমান চৌধুরী, মো. আলী হায়দার ফারুক, রাজ্জাক খান রাজ, জামীনুল ইসলাম জামী, নজরুল ইসলাম; এবং সহকারী পাবলিক প্রসিকিউটর মো. ফয়জুল আহমদ, মো. ওয়াহিদুর রহমান, মো. খোরশেদ আলম, সুদীপ বৈদ্য, সৈয়দা তাহমিনা রহমান, মোছা. ছিয়াছিন আক্তার, মো. জাহিদুল হক জাবেদ, মো. তানভীর আহমেদ, দিলোয়ার হোসেন, যায়েদ হাসান, রোহিনা বেগম, মো. কামরুল আমিন, মো. আব্দুল হাই, শায়েদ আহমদ ও শফিকুর রহমান।

 

যোগদানকালে নবনিযুক্ত প্রসিকিউটররা সিলেট মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সমুন্নত রাখতে পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় জানান।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের নেতৃত্বে এই আনুষ্ঠানিক যোগদানের মধ্য দিয়ে মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্যানেলের দাপ্তরিক ও বিচারিক কার্যক্রমের শুভ সূচনা হলো।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code