সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৮
ঈদুল ফিতর, ঈদুল আযহা, পূজা ও পয়লা বৈশাখের উৎসবের সময় যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া ভারতীয় বাংলা, হিন্দি, পাকিস্তানিসহ বাইরের কোনো সিনেমা দেশে আমদানি, প্রদর্শন ও বিতরণ করা যাবে না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এ নির্দেশের ফলে দেশে যৌথ প্রযোজনার ছবি চলতে বাধা নেই। তবে আমদানি করা সিনেমা প্রদর্শনে হাইকোর্টের নিষেধাজ্ঞাই বহাল থাকছে।
বুধবার (৩০ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বেঞ্চ এ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দাখিল করা একটি আবেদনটি নিষ্পত্তি করে রায় দেয়া হয়।
এ বিষয়ে মামলার আইনজীবী ব্যারিস্টার এম মনিরুজ্জামান আসাদ বলেন, বিদেশি সিনেমা আমদানি ও প্রদর্শনের ফলে দেশি সিনেমায় দর্শক পাওয়া যাচ্ছে না। তাই নীপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগম সংক্ষুব্ধ হয়ে একটি রিট দায়ের করেন।
সে প্রেক্ষিতে গত ১০ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দেশে যৌথ প্রযোজনাসহ সকল প্রকার বিদেশি সিনেমা আমদানি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
এ প্রসঙ্গে একুশ পদকপ্রাপ্ত বংশীবাদক ক্যাপ্টেন আজিজ রেডিও তেহরানকে বলেন, কেবল মাত্র বাংলাদেশের ছবি প্রদর্শন করা হলে আমাদের সিনেমার মান কমে যাবে। সে ক্ষেত্রে যৌথ প্রযোজনার ছবির ব্যাপারে সিদান্ত সঠিক হয়েছে। তবে বিদেশি সিনেমা একবারেই বন্ধ করে দেয়া ঠিক হবে না।
ওদিকে, হাইকোর্টের নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ চেয়ে আপিল আবেদন জানায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি মো. ইকতেদার উদ্দিন নওশাদ। পরে সে আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজ আবেদনটির শুনানি শেষ আপিল বিভাগ আদেশ পরিবর্তিত সিদ্ধান্ত দেয়।
Design and developed by ওয়েব হোম বিডি