ঈদ মানেই নাম্বার ওয়ান শাকিব খান : পরীমনি

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬

ঈদ মানেই নাম্বার ওয়ান শাকিব খান : পরীমনি

Manual7 Ad Code

images (2)

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: এবারের ঈদে শাকিব খান বুবলি জুটির বসগিরি মুক্তি পাচ্ছে। অন্যদিকে পরীমনির বহুল প্রতিক্ষিত ছবি ‘রক্ত’ মুক্তি পাচ্ছে। বলা যায় বাজারে এখন তাঁরা প্রতিদ্বন্দ্বী। কিন্তু না, মোটেও না। পরীমনি শাকিব-বুবলির জন্য শুভ কামনা জানালেন। শুধু তাই নয়। শাকিব-বুবলিকে বিশেষণে ভরিয়ে দিলেন।

পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘আমি একজন সিনেমার দর্শক, একজন সুপারস্টার হিরোর ভক্ত, একজন মেধাবী ফিল্ম মেকারের ভবিষ্যৎ আর্টিস্ট, একজন লাভলি ট্যালেন্ট নবাগত হিরোইন এবং একটি ভালো গল্পের ছবি বসগিরির জন্য দোয়া ভালোবাসা অনেক অনেক শুভকামনা জানাচ্ছি।

Manual6 Ad Code

‘শাকিব খানের বিষয়ে পরীমনি বলেন, ‘বসগিরি নামটা শুধু বস শাকিব খানের সাথেই মানায়। আবারো থ্যাংক ইউ। আমাদের কিং খানকে নিয়ে আসলেই কি কিছু লেখা যায়! তুমি তো অপ্রতিদ্বন্দ্বী কিং। এইটুকুই বলার ঈদ মানেই নাম্বার ওয়ান শাকিব খান। ঈদ মানেই শাকিব খানের ছবি। বস বরাবরের মতো জাস্ট ফাটিয়ে দেবে ইনশাহ্আল্লাহ।’

বুবলির বিষয়ে পরীমনি বলেন, হ্যালো বুবলি দি, এত্ত এত্ত ভালোবাসা আর একটা হাগ তোমার জন্যে। তোমাকে যে কি বলবো বুঝতে পারছি না। তুমি অনেক লাকি একটা গার্ল। আমার জানা মতে আমাদের ইন্ডাস্ট্রিতে তুমিই একমাত্র হিরোইন যার কিনা ক্যারিয়ারের প্রথম দুটো ছবিই দেশের নাম্বার ওয়ান হিরোর সাথে, রনি দার মতো মেকার, ভালো প্রডাকশনের বিগ বাজেটের ছবি দিয়ে ঈদে অভিষেক পাচ্ছো।’

বুবলির ভক্ত উল্লেখ করে পরী বলেন, ‘আমি কিন্তু ইতিমধ্যে তোমারও ফ্যান হয়ে গেছি। তোমার হাসি চোখ মাশআল্লাহ।  বাকিটা ফ্যান হবো ঈদে তোমার ছবি দেখে। ঈদের সবগুলো ছবিই সুপার ডুপার হিট করুক ইনশাআল্লাহ। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাড়াক প্রতিনিয়ত। সবাই যেন গর্ব করে বাংলা ছবি না বলে আমাদের ছবি বলতে পারে।’

Manual8 Ad Code

তাহলে এবারের ঈদের ছবিতে নাম্বার ওয়ান শাকিব খান নাকি পরীমনি? কে রেসের ঘোড়ায় এগিয়ে থাকবে। সময় হলেই বাকিটা বলা যাবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code