উত্তেজিত অর্থমন্ত্রী, এতটা স্পর্ধা পেয়েছেন কোথায়

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬

উত্তেজিত অর্থমন্ত্রী, এতটা স্পর্ধা পেয়েছেন কোথায়

Manual1 Ad Code

images (3)

সুরমা মেইল নিউজ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় গভর্নর ড. আতিউর রহমানের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নালিশ করার সময় মন্ত্রী প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, তিনি এতটা স্পর্ধা পেলেন কোথা থেকে। এতবড় একটি ঘটনা ঘটে গেল তবুও তিনি আমাদেরকে জানানোর প্রয়োজন বোধ করলেন না। এ ব্যাপারে অবশ্যই একটি বিহিত হতে হবে। অর্থমন্ত্রী যখন উত্তেজিত হয়ে ওঠেন তখন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন।

Manual5 Ad Code

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অর্থমন্ত্রী এভাবেই বাংলাদেশ ব্যাংক সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার একজন সদস্য ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রিসভার ওই সদস্য জানান, গভর্নর ড. আতিউর রহমান সম্পর্কে যখন অর্থমন্ত্রী নালিশ করছিলেন তখন তিনি এতটাই উত্তেজিত ছিলেন যে, তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মুহিত ভাই, আপনার পাঞ্জাবিটা অনেক সুন্দর। তার কথার সুর ধরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

Manual1 Ad Code

তবে মুহিত যখন উত্তেজিত গভর্নর সম্পর্কে নালিশ করছিলেন তখন একদম চুপ ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে তিনি কোনো কথা বলেননি। এজেন্ডায় নতুন বিষয় চলে আসায় এ বিষয়টি আর সামনে বাড়েনি।

Manual5 Ad Code

মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ ঘটনায় সরকার ক্ষুব্ধ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এখন বিদেশ সফরে রয়েছেন। আমি তার দেশে ফেরার অপেক্ষায় রয়েছি। তিনি দেশে ফিরলেই আমি তার সঙ্গে কথা বলবো এবং এর পরই ব্যবস্থা নেয়া হবে। আজ উনার দেশে ফেরার কথা রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code