সিলেট ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক:
জম্মু ও কাশ্মিরের রাজৌরি, পুঞ্চ, কাঠুয়া, ডোডা, বাদগাম, কুলগামসহ বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও মেঘ ভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
শত শত স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি সরকার বুধবার নতুন করে সতর্কতা জারি করে সাধারণ মানুষকে নদীতটের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দিয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে কাশ্মিরকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রধান মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন ছুটির মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে পীর পাঞ্জালের পার্বত্য এলাকায় নদী ও স্থানীয় ঝর্ণার জল উপচে পড়েছে। মুষলধারে বৃষ্টির কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার বিষয়ে আগেই সতর্কতা জারি করা হয়েছিল।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে রাজৌরি শহরের কেন্দ্রস্থল দিয়ে বয়ে যাওয়া দরহালি নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় কাছের প্রতিরক্ষামূলক বেড়িবাঁধ ভেঙে যায়। বন্যার জল আশপাশের আবাসিক এলাকায় প্রবেশ করে এবং বাড়ি-ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই এলাকায় বসবাসকারী ৫০টির বেশি পরিবারকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। বন্যার ফলে শুধু রাজৌরিই নয়, থানা মান্ডি, দরহাল এবং মঞ্জাকোটের মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ভূমিধস হয়েছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাশ্মির উপত্যকার বুদগাম জেলার বেরওয়াহ তহসিলে বেশ কিছু দোকান ও বেসরকারি অফিস নিয়ে তৈরি একটা শপিং কমপ্লেক্স ধসে পড়েছে।
তবে পুলিশ ও প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের আগেই অন্যত্র স্থানান্তরিত করার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগামী তিন দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি