উনার জন্য পাগল ছিলেন ট্রাম্প

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

উনার জন্য পাগল ছিলেন ট্রাম্প

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সময় তার জন্য পাগল ছিলেন- এমনটাই জানালেন ‘টোয়াইলাইট’ খ্যাত অভিনেত্রী ক্রিস্টন স্টুয়ার্ট। ২০১২ সালে তাকে নিয়ে একগুচ্ছ আপত্তিকর টুইট করেছিলেন সদ্য অভিষিক্ত মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি সেসবের জবাব দিলেন টোয়ালাইট অভিনেত্রী।

ক্রিস্টন স্টুয়ার্ট ও তার সাবেক প্রেমিক রবার্ট প্যাটিনসনের সম্পর্ক নিয়ে ডোনান্ড ট্রাম্পের করা একটি টুইট পোস্ট প্রসঙ্গের কথা উল্লেখ করে টোয়াইলাইট খ্যাত এই অভিনেত্রী ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বছর কয়েক আগে আমাকে নিয়ে রীতিমতো উন্মাদের মতো মন্তব্য করেছিলেন ট্রাম্প। এখনো বিশ্বাস করতে পারছি না, অমন মন্তব্য কেউ করতে পারেন। তিনি সম্ভবত এমনভাবে কথা বলতেই পছন্দ করেন।

Manual3 Ad Code

স্টুয়ার্ট বলেন, ট্রাম্প এক সময় আমার জন্য পাগল ছিলো। কয়েক বছর আগে সে আমার প্রতি আগ্রহী ছিলো।

Manual4 Ad Code

এ সময় ২০১২ সালের ওই টুইট পোস্টের কথা স্মরণ করে তিনি বলেন, সে সময় এটা দেথে আমি খুব অবাক হয়েছিলাম। তখন তাকে একজন সাধারণ রিয়েলিটি তারকা হিসেবেই জানতাম। তবে তার পোস্ট দেখে আমার মনে হয়েছিলো, তিনি ঠিকই বলেছেন।

স্টুয়ার্ট আরও বলেন, হয়ত আমার এই কথার প্রেক্ষিতেও তিনি আবার টুইট করে বসতে পারেন।

আর অন্যদের কী বলবেন, যাদের নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প? তাদের উদ্দেশে স্টুয়ার্ট বলেছেন, নিজেদের পক্ষে অবস্থান নিন।

Manual1 Ad Code

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ভ্যারাইটি স্টুডিওতে এসব নিয়ে কথা বলেন স্টুয়ার্ট। সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে নিজের পরিচালনায় প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কাম সুইম-এর প্রচারণায় গিয়েছিলেন তিনি। ছবিটিতে অভিনয় করেছেন নবাগত জশ কেয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code