উন্নত বিচারব্যবস্থা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এস কে সিনহা

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬

উন্নত বিচারব্যবস্থা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এস কে সিনহা

Manual7 Ad Code

download (6)

সুরমা মেইল ডেস্ক :: উন্নত বিচারব্যবস্থা গড়ে তুলতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের স্মরণে ফুল কোর্ট রেফারেন্সে তিনি একথা বলেন।

Manual1 Ad Code

প্রধান বিচারপতি বলেন, যার চলে গেছেন তাদের জীবনাদর্শে উদ্বুদ্ধ হয়ে উন্নত দেশ, জাতি ও উন্নত বিচারব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রধান বিচারপতির এজলাসে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। এতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অংশ নেন।

Manual3 Ad Code

প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের স্মরণ করে প্রধান বিচারপতি বলেন, প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত কষ্টের। পরিবার-পরিজনের কষ্টেরও সীমা-পরিসীমা থাকে না। এই কষ্ট ও শোক কাটিয়ে উঠতে হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code