উসমান গনী গ্রেপ্তার: জেলা-মহানগর বিএনপি ও ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৮

উসমান গনী গ্রেপ্তার: জেলা-মহানগর বিএনপি ও ছাত্রদলের নিন্দা

Manual3 Ad Code

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উসমান গনী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে ছাত্রনেতা উসমান গনীসহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তির দাবী জানান তারা।

Manual5 Ad Code

বুধবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন, অবৈধ বাকশালী সরকার শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আদর্শিক মোকাবেলায় ব্যার্থ হয়ে জুলুম-নিপীড়ন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাত্রদল নেতা উসমান গনীকে গ্রেফতার করা হয়েছে। সরকারের কোন ষড়যন্ত্রই সফল হবে না। অবিলম্বে ছাত্রনেতা উসমান গনী সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তি দিন।

ছাত্রদল বিবৃতি : এই ছাত্রনেতা গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বুধবার পৃথক আরেক বিবৃতি দিয়েছে সিলেট বিভাগ ছাত্রদল নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি (সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্জ্বল।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code