একাধিক প্রেমের সম্পর্ক ছিলো রানু মণ্ডলের!

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

একাধিক প্রেমের সম্পর্ক ছিলো রানু মণ্ডলের!

Manual3 Ad Code

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি তারকা বনে যায় রানু মণ্ডল। বলিউডে প্লেব্যাক এবং সঙ্গীত অঙ্গনের নতুন তারকা রানু মণ্ডলকে নিয়ে বায়োপিক তৈরির সংবাদ আগেই জানিয়েছিলেন টালিউড পরিচালক হৃশিকেষ মণ্ডল। সেই পরিচালকই এবার রানুর জীবনের আরেকটি অধ্যায় ফাঁস করলেন।

Manual8 Ad Code

বায়োপিক নির্মাণের জন্য প্রয়োজনীয় আইনী চুক্তি সেরে ফেলতে রানুর সঙ্গে দেখা করেন হৃশিকেষ মণ্ডল। সেখানেই তিনি রানুর জীবনে থাকা একাধিক প্রেমের গল্প বিষয়ে কথা বলেন। এই পরিচালক বলেন, রানুর জীবনে কয়েকটি প্রেমের গল্প আছে। গায়িকা হিসেবে তার উত্থানের কাহিনীর পাশাপাশি এই বিষয়টিও উঠে আসবে বায়োপিকে।

Manual1 Ad Code

রানুর উত্থানে নেপথ্যে থাকাদের মধ্যে অন্যতম অতীন্দ্র চক্রবর্তী ও তপন দাস বায়োপিক নির্মাণে সহযোগীতা করছেন বলে জানান হৃশিকেষ। কলকাতার রানাঘাটে বায়োপিকের একটি অংশের শুটিং হবে।

তিনি বলেন, ‘আমরা ছবি বানানোর প্রাথমিক গবেষণাকার্য সেরে ফেলেছি। রানুর জীবনের নানা উত্থান-পতন তুলে ধরা হবে এই ছবিতে।’

এই ছবিতে রানুর ভূমিকায় ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী অভিনয় করতে পারেন বলে জানা যায়।

Manual1 Ad Code

এই বিষয়ে পরিচালক বলেন, সুদীপ্তাদির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি চিত্রনাট্য শুনতে আগ্রহ প্রকাশ করেছেন। এই ছবিতে তিনি অভিনয় করবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। তবে তিনি চিত্রনাট্য শোনার পরেই বিষয়টি চূড়ান্ত হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code