সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬
বিনোদন ডেস্ক :: দ্বিতীয় দফায় ফিরে এসে আবার এক নম্বর জায়গা দখল করে নিল ‘নাগিন’। ৪১তম সপ্তাহের টিভির দর্শক রিপোর্ট প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে, দর্শক সংখ্যার বিচারে ‘নাগিন ২’ পেছনে ফেলে দিয়েছে ‘ব্রাহ্মরাক্ষস’কে। ৮ অক্টোবর কালার্স চ্যানেলে নাগিন ২–এর টেলি সম্প্রচার শুরু হয়।
আগের অভিনেতা–অভিনেত্রীদেরই রাখা হয়েছে। নাগিন ১–এ শিবন্যা হিসেবে মৌনি রায় আর তার বোনের চরিত্রে আদা খান এবং স্বামী করনবির বোহরার অভিনয় সকলের প্রশংসা কাড়ে।
অল্প সময়ের মধ্যেই দর্শক সংখ্যার বিচারে এক নম্বর জায়গা পায় একতা কাপুরের এই টেলি ধারাবাহিক। তাই এবার টেলি সিক্যুয়াল ঘিরে দর্শকদের আগ্রহ ছিলই। এবার শিবন্যা এবং শিবাঙ্গি–দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মৌনি রায়।
Design and developed by ওয়েব হোম বিডি