এক পলকে দেখে নিন সেই প্রিয়ার ঝলমলে ফটোশুট

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮

এক পলকে দেখে নিন সেই প্রিয়ার ঝলমলে ফটোশুট

Manual5 Ad Code

শীঘ্রই বলিউডে পা রাখবেন ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। তাই বলে এখন কিন্তু তিনি বেকার বসে নেই। ফটোশুট, মডেলিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়া। অনলাইন দুনিয়ায় তার জনপ্রিয়তার পর অনেকেই তাকে নানা রকম ক্যাম্পেইন, বিজ্ঞাপননির্ভর কাজের সঙ্গে যুক্ত করতে চাইছেন।

Manual1 Ad Code

সম্প্রতি একটি ফটোশুটে মডেল হয়েছেন প্রিয়া। কোচিনের একটি বিজ্ঞাপন সংস্থার হয়ে ফটোশুটে অংশ নেন তিনি। দক্ষিণী কন্যার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতেই প্রচুর লাইক-কমেন্ট দেখা যায়।

Manual5 Ad Code

মূলত ‘অরু আদার লাভ’নামের একটি ছবির অল্প সময়ের উপস্থিতে অনলাইন দুনিয়ায় ঝড় তুলেছেন প্রিয়া। সেই অংশে প্রিয়ার লুকই ভাইরাল হয়েছে। এবার সেই লুক থেকে বেরিয়ে অন্য রূপে দেখা গেলো প্রিয়াকে।

Manual4 Ad Code

এদিকে তারকাখ্যাতির পর প্রিয়া ইনস্টাগ্রাম থেকেও অর্থ উপার্জন শুরু করেছেন। জানা গেছে, তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার এবং পোস্টের জন্য ৮ লাখ টাকা নিচ্ছেন।

Manual4 Ad Code

তবে প্রিয়ার বাবা জানিয়েছেন, অনলাইন দুনিয়ায় হঠাৎ তারকাখ্যাতি পাবার পর তার জীবনযাপনেও পরিবর্তন এসেছে। এর আগে প্রিয়া মোবাইলও ফোন ব্যবহার করতেন না। অনলাইনে হঠাৎ তারকাখ্যাতির পরই তিনি ইন্সটাগ্রামে নিজের অ্যাকাউন্ট চালু করেন। অল্প দিনের মধ্যেই সেখানে কয়েক লাখ ফলোয়ার তৈরি হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code