সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
‘কাজরা রে…’ ম্যাজিক মনে আছে তো? অমিতাভ-ঐশ্বরিয়া-অভিষেক— বচ্চন পরিবারের এই তিন সদস্যকে এক ফ্রেমে বেঁধেছিল ‘বান্টি আউর বাবলি’ ছবির সেই বিখ্যাত গান। কিন্তু তারপর আর এই ইকুয়েশন দেখেনি বলিউড। ২০১০-এ ‘রাবণ’-এর পর আর এক সঙ্গে দেখা যায়নি অভিষেক-ঐশ্বরিয়াকেও।
বলি মহলের খবর, ফের নাকি পর্দায় জুটি বাঁধতে চলেছেন এই দম্পতি। পরিচালক প্রহ্লাদ কক্করের আসন্ন ছবিতে দেখা যাবে তাঁদের। সূত্রের খবর, ওই ছবিতে থাকবেন খোদ অমিতাভ বচ্চনও। অফিশিয়ালি কোনও ঘোষণা না হওয়ায় ছবি নিয়ে এখনই মুখ খুলতে চান না কেউই।
ঘনিষ্ঠ মহলে প্রহ্লাদ জানিয়েছেন, ‘এটা তাঁর স্বপ্নের প্রজেক্ট। বচ্চন পরিবারের তিন হেভিওয়েট তারকা যে এক সঙ্গে চিত্রনাট্য পছন্দ করেছেন এতে খুব খুশি টিমের সকলেই। সব কিছু ঠিক থাকলে এ বছরেই শুরু হবে ছবির শুটিং’।
তথ্যসূত্র : আনন্দবাজার
Design and developed by ওয়েব হোম বিডি