সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুন ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সড়ক দুর্ঘটনায় মুমূর্ষু রোগীদের জরুরি সেবা দিতে হাইওয়ে সংলগ্ন উপজেলা হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে ট্রমা ইউনিট স্থাপন করার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার (২১ জুন) সংসদে জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ পরিকল্পনার কথা বলেন।
সরকারি দলের সদস্য মো. হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন, জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে দেশে নকল ওষুধ উৎপাদন ও বিক্রয়কারীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এ ব্যবস্থা চলমান রয়েছে।
মন্ত্রী জানান, ২০১৫ সালে জানুয়ারি থেকে ২০১৬ সালের মে পর্যন্ত সারা দেশে ভেজাল ও নকল ওষুধ উৎপাদন ও বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১ হাজার ৯৯৭টি মামলা দায়ের করে ৫ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
৫৭ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। ৬৮টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে এবং আনুমানিক ২৭ কোটি টাকার ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়েছে।
এ ছাড়া ওই ১৭ মাসে ভেজাল ও নকল ওষুধ উৎপাদন ও বিক্রি করার দায়ে ড্রাগ কোর্টে ৩৯টি এবং ম্যাজিস্ট্রেট কোর্টে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি