সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইজাজুল নামের এক যুবক ফোন নম্বর নিয়ে বিপাকে পড়ায় শাকিবসহ রাজনীতি ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদ। তাদের নামে ৫০ লাখ টাকার মামলা হয়।
মামলার বিষয়ে শনিবার দুপুরে রাজধানীর একটি রেষ্টুরেন্টে মেট্রোসেম সিমেন্ট আয়োজিত একটি অনুষ্ঠানে কথা বলেন চিত্রনায়ক শাকিব খান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকিব বলেন, আমি দেশের বাইরে থাকা অবস্থায় এ বিষয়ে কিছুটা শুনেছিলাম। এরপর বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমেও সংবাদ হয়েছে, সেখান থেকে জেনেছি। এটি আসলে একটি হাস্যকর মামলা। আমি আইনের ছাত্র হলে হয়তো মামলাটি কোন গ্র্যাউন্ডে হয়েছে সেটা ভালো বলতে পারতাম।
শাকিব আরো বলেন, একজন শিল্পী হিসেবে আমি শুধু আমার সংলাপ বলেছি। এটা কার নম্বর সেটা আমার দেখার বিষয় না। মামলার বিষয়টি পরিচালক, প্রযোজক বা যিনি সংলাপ লিখেছেন তারা দেখবেন।
রাজনীতি ছবির একটি দৃশ্যে প্রেমিকাকে নিজের ফোন নম্বর দেন ছবির নায়ক শাকিব খান। বাস্তবে সেই নম্বরটি ব্যবহার করেন হবিগঞ্জের ইজাজুল মিয়া। গত রোববার শাকিবের নামে মামলা করেছেন ইজাজুল। অভিযোগ, সিনেমায় তাঁর নম্বর ব্যবহার করায় ইজাজুলের ব্যক্তিজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তার সংসার ভাঙতে বসেছে। এর ক্ষতিপূরণ চান তিনি। মামলা যখন করা তখন শাকিব ছিলেন দেশের বাইরে।
এদিকে ‘চালবাজ’ ছবির শুটিংয়ের জন্য ভারতে থাকায় তার বিরুদ্ধে অটোচালকের করা মামলার বিষয়ে এত দিন মুখ খুলতে পারেননি বাংলা চলচ্চিত্রের স্বঘোষিত কিং খান। ১২ অক্টোবর থেকে মাসজুড়ে ভারতের বিভিন্ন লোকেশনে ‘চালবাজ’ ছবির শুটিং করেন শাকিব। গত ৩০ অক্টোবর রাতে তিনি দেশে ফেরেন। এখন রয়েছেন পূর্ণ বিশ্রামে।
Design and developed by ওয়েব হোম বিডি