এবার অসম প্রেমে জড়ালেন শ্রীলেখা মিত্র!

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮

এবার অসম প্রেমে জড়ালেন শ্রীলেখা মিত্র!

Manual8 Ad Code

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই আপত্তিকর দৃশ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বয়স বাড়লেও শরীরী মোহনীয়তায় এতটুকু ভাটা পড়েনি এই অভিনেত্রীর। এই অভিনেত্রী এবার অসম প্রেমের সম্পর্কে জড়ালেন।

Manual1 Ad Code

বিবাহবার্ষিকীর দিন সকালে স্বামী-স্ত্রী আবিষ্কার করেন, তারা ঘরের ভিতর আটকে পড়েছেন। অনেক চেষ্টা সত্ত্বেও বাইরে বের হতে পারছেন না। ধৈর্য হারিয়ে একটা সময়ের পর তারা দুজন একে অন্যকে দোষারোপ করতে শুরু করেন।

অসমবয়সি সেই দাম্পত্যের দাঁতনখগুলো ধীরে ধীরে বেরিয়ে আসে। বিবাহবার্ষিকীর সকালের মানেটা ক্রমশই পাল্টে যেতে থাকে। এই নিয়েই কলকাতার পরিচালক সব্যসাচী ভৌমিক তৈরি করছেন তার  শর্ট ফিল্ম ‘লকড’।

Manual1 Ad Code

প্রায় ২০ মিনিটের এই ছবিতে মাত্র দুটি চরিত্র। একজন হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং তার অল্প বয়সী স্বামীর চরিত্রে রয়েছেন শঙ্খদীপ রায়।

Manual8 Ad Code

শ্রীলেখ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েই ছবিটা নিয়ে আগ্রহী হয়ে পড়েছিলাম। বিয়ে নামের প্রতিষ্ঠানের আড়ালে যে ভণ্ডামিগুলো লুকিয়ে থাকে, এই ছবি সেগুলোর সামনে একটা আয়না তুলে ধরবে। গল্পটা পছন্দ হতেই তাই রাজি হয়ে যাই।’

Manual6 Ad Code

ফেব্রুয়ারিতেই ‘লকড’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ইউটিউবে বা অন্য কোনও চ্যানেলে মুক্তির আগে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিকে বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানোর পরিকল্পনা করেছেন পরিচালক সব্যসাচী ভৌমিক। ‘লকড’ এ বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code