সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৭
বিনোদন ডেস্ক :: আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় সংগীত শিল্পী সনু নিগম। এবার তার পথে হাঁটলেন অভিনেত্রী সূচিত্রা কৃষ্ণমূর্তি। ‘কভি হাঁ কভি না’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে ছিলেন তিনি।
সম্প্রতি এক টুইট বার্তায় তিনি আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
যথারীতি তার টুইট নিয়েও শুরু হয়ে গিয়েছে বিতর্ক। অনলাইন আর অফলাইনে চলছে এ নিয়ে আলোচনা-সমালোচনা।
টুইট বার্তায় সূচিত্রা লিখেছেন, ভোর ৪টা ৪৫ মিনিটে বাড়িতে ফিরছি। কিন্তু আজানের তীব্র শব্দে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। জোর করে ধর্মকে চাপিয়ে দেয়া অযৌক্তিক।
গোটা ঘটনার সূত্রপাত সাগরিকা ঘোষের একটি টুইটকে ঘিরে।
সাগরিকা টুইটারে লেখেন, আজানের বিরুদ্ধে হিন্দু সেলেবদের প্রতিবাদ দেখে জানিয়ে দিই, তাদের ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। সেটাই আজানের উদ্দেশ্য।
এর পাল্টা হিসেবে সূচিত্রা বিতর্কিত টুইটটি করেন। তিনি লেখেন, আমি নিজে ব্রাহ্মমুহূর্তে বিছানা ছেড়ে উঠে পড়ি। রেওয়াজ করি, যোগাসন করি। কিন্তু ঈশ্বরকে স্মরণ করার জন্য আমার অন্তত লাউড স্পিকারের দরকার পড়ে না।
Design and developed by ওয়েব হোম বিডি