এবার ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

এবার ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

 

Manual3 Ad Code

শুক্রবার (০১ জানুয়ারি) বিকালে ৪টার দিকে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় রাস্তার পাশে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল ভাঙচুর করে। ওই সময় পথচারীরা অনেকে তা অবলোকন করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে নূর আলম (৪২) নামে ওই ব্যক্তিকে আটক করে। আটক নূর আলম শহরের রঘুনাথপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

Manual5 Ad Code

 

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, আটক নূর আলম বিকালে শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ইট দিয়ে আঘাত করতে থাকে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। তাৎক্ষণিক আমরা খবর পেলে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

 

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার ঘটনাটি দুঃখজনক। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual6 Ad Code

উল্লেখ্য, এর আগে গত ৫ ডিসেম্বর গভীর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code