এবার ধারাবাহিক করবেন সানি

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৬

এবার ধারাবাহিক করবেন সানি

Manual8 Ad Code
1439578816_qud_enter1-700x525_671
বিনোদন ডেস্ক :: বলিউডের বেশকিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন সানি লিওন। ছবি হিট না হলেও বেশ প্রশংসা অর্জন করেছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায়েও কিন্তু ভালই হিট সানি। ‘এমটিভি স্প্লিটসভিলা’-তে তার সঞ্চালনাও যথেষ্ট চর্চিত। কিন্তু এবার আর রিয়্যালিটি শো নয়, ছোটপর্দার ধারাবাহিকে এন্ট্রি নেবেন তিনি।
চারিদিকে জোর গুঞ্জন চলছে যে, সানিকে দেখা যাবে ছোটপর্দার একটি জনপ্রিয় ধারাবাহিকে। এন্ড টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’-তে অভিনয় করত চলেছেন তিনি। এর মধ্য দিয়ে নায়িকার এবার ষোলো কলা পূর্ণ হতে চলেছে।
ইতিমধ্যেই নাকি শ্যুটিংও শুরু করে দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। ধারাবাহিকের ঘটনা অনুসারে সানি এন্ট্রি নেবেন সেই পাড়ায়, যেখানে থাকেন এই ধারাবাহিকের মূল চরিত্ররা অর্থাৎ বিভূতি, অনিতা, অঙ্গুরী এবং মনমোহন। এই ধারাবাহিক দিয়ে সানি দর্শকদের মন জয় করতে পারেন কি না এখন শুধু সেটাই দেখার অপেক্ষা।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code