এবার ভাঙলো রবের জেএসডি

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

এবার ভাঙলো রবের জেএসডি

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজনীতির মাঠে ভাঙা-গড়া নতুন কিছু নয়। বাংলাদেশের ইতিহাসেও রাজনৈতিক দলগুলোর এই ভাঙা-গড়ার খেলা বহু পুরনো। এবার সেই ইতিহাসে যুক্ত হলো আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

 

রবের ডাকা কাউন্সিল বর্জন করে ১১ জানুয়ারি আলাদা সম্মেলনের ঘোষণা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। এর আগে দলটির সভাপতি রব ২৮ ডিসেম্বর জেএসডির জাতীয় কাউন্সিল আহ্বান করেছিলেন।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

শনিবার (২৩ নভেম্বর) তা বর্জন করে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আলাদা সম্মেলনের ঘোষণা দেন রতন।

 

জানা গেছে, রব তার দল নিয়ে বর্তমানে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টে রয়েছেন, তা নিয়ে আপত্তি তুলেছে অন্য পক্ষ। মালেক রতন এ প্রসঙ্গে বলেছেন, ‘জেএসডির নেতৃত্বে একাংশ আজকে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা, দলের অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি এবং রাজনীতি আপদ-বিপদ হিসেবে পরিচিত শক্তির বিরুদ্ধে তৃতীয় শক্তি গড়ে তোলার অঙ্গীকার ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী দল ও গোষ্ঠির সাথে আতাঁত গড়ে তুলেছে।’

 

এছাড়া রব যে কাউন্সিলের আহ্বান করেছেন, তা দলীয় বিধি সম্মত নয় বলে মনে করছে রতনের পক্ষ। তারা দাবি করছেন, এই কারণেই এ কাউন্সিল বর্জন করে ১১ জানুয়ারি কনভেনশনের মাধ্যমে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র সুনিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছেন তারা।

Manual8 Ad Code

 

উল্লেখ্য, এক সময়ের ছাত্রলীগ নেতা ও ডাকসুর ভিপি রব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাসদ গড়ে তোলায় সম্পৃক্ত হন। এরপর জাসদ কয়েক ভাগে ভাগ হলে এক ভাগের নেতৃত্বে ছিলেন তিনি। ১৯৯৬ সালে জাসদের সক্রিয় দুটি অংশ এক হলে সভাপতি হন রব, সাধারণ সম্পাদক হন হাসানুল হক ইনু। তখন শেখ হাসিনার সরকারে মন্ত্রীও হন তিনি। পরে আবার আলাদা হয়ে যান রব ও ইনু। নির্বাচন কমিশন ইনুর জাসদকে মশাল প্রতীক দেওয়ার পর রব তার জাসদকে জেএসডি নামে নিবন্ধিত করান।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code